নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের অন্যতম সম্মানজনক স্বীকৃতি ‘পল হ্যারিস ফেলো’ (PHF) অর্জন করেছেন রোটারিয়ান মোঃ সাইফুল ইসলাম।
রোটারি ক্লাব অব কুমিল্লা এলিগেন্সের ৯ম অভিষেক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে রোটারির তৎকালীন ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) আবু ফয়েজ খান চৌধুরী তাকে সম্মানজনক ‘পল হ্যারিস ফেলো’ (PHF) পিন পরিয়ে দেন।
দ্য রোটারি ফাউন্ডেশন অব রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রদান করা এ স্বীকৃতি মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা এবং বিশ্বব্যাপী পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়।
রোটারিয়ান মোঃ সাইফুল ইসলাম একজন সমাজসেবক ও গণমাধ্যমকর্মী। তিনি ‘দৈনিক বাংলার সংবাদ’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, রোটারির প্রতিষ্ঠাতা পল হ্যারিসের নামানুসারে এ সম্মাননার নামকরণ করা হয়েছে। এটি রোটারি ফাউন্ডেশনের একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
এ অর্জন তাঁর ভবিষ্যৎ মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।