মোঃ সবুজ হোসেন:
কুমিল্লার বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) দিনব্যাপী চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী ও নয়নাভিরাম পর্যটন কেন্দ্রে এই আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়।
শনিবার সকাল ৬টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের বহনকারী বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দিনভর ভ্রমণের অংশ হিসেবে প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা চট্টগ্রামের আনোয়ারা পারকির চর, পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুণ্ডের ইকো পার্ক এবং দৃষ্টিনন্দন গুলিয়াখালী সমুদ্র সৈকত পরিদর্শনের মাধ্যমে সময় কাটান।
আনন্দ ভ্রমণে অংশ নেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন, সিনিয়র সহ-সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি ওমর ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা, কোষাধ্যক্ষ মোঃ হারেছ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক।
এ ছাড়া নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকরামুল হক, মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল, সদস্য আমেনা বেগম, আবু ইউছুফ রাবেত, মোঃ সবুজ হোসেনসহ ক্লাবের অন্যান্য সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ এ ভ্রমণে সঙ্গে ছিলেন।
কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ আনন্দ ভ্রমণে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রেস ক্লাব নেতৃবৃন্দ জানান, এমন প্রীতিময় আয়োজন সাংবাদিকদের মাঝে একতা ও কাজের নতুন অনুপ্রেরণা জোগাবে।