• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই

Dev Farhad / ২৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিল্লাল হোসেন, বরুড়া:
বরুড়ায় রিপা আক্তার মীম (১৩) নামে এক মেয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার বরুড়ায় ১৪ নং লক্ষীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে রিপা আক্তার মীম ২৮/১০/২৬ ইং তারিখ বুধবার সকাল ১১টায় শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের পদুয়ারপাড় গ্রামের আলাউদ্দিন মুন্সি বাড়ির সৎ মায়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। তার পরনে ছিল- কালো, সাদা, খয়েরী প্রিন্টের থ্রি-পিস, স্যালেয়ারের রং কালো, ওড়নার রং কালো, সাদা, খয়েরী প্রিন্টের, গায়ের রং ফর্সা। মেয়েটির ডান পায়ে সমস্যা রয়েছে। রিপার সৎ মা মোসাঃ কুসুম আক্তার বলেন, তার মা মারা যাওয়ার পরে গত এক বছর পূর্বে আমাকে বিয়ে করেন। বিয়ে করার পর থেকে আমি সুন্দরভাবে সংসার করে আসছি। গত ৫/৬ মাস ধরে আমি আমার বাবার বাড়িতে বসবাস করে আসছি। রিপাও আমার সাথে আমার বাবার বাড়িতে থাকে। গত ২৮শে অক্টোবর বুধবার সকালে রিপা ঘরের দরজায় বসে থাকাবস্থায় আমি তাহাকে ঘরে যেতে বলি। কিছুক্ষণ পরে দেখতে পাই সে ঘরে নাই। রিপাকে না পেয়ে বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনসহ অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নাই। সকল জায়গায় খবরাখবর নিয়ে না পেয়ে বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। সাধারণ ডায়েরী নং ১৪৮৯, তারিখ- ২৯/১০/২৬ ইং। কোন হৃদয়বান ব্যাক্তি তাহার সন্ধান পেলে ০১৩১৯৮৩৩৫১১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর