মোঃ সাইফুল ইসলাম
কুমিল্লার বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরুড়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ৩য় থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এবং উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার জাকির হোসেন , অত্র বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন, প্রধান শিক্ষক নিগার সুলতানা, সহকারী শিক্ষক খোরশেদ আলম, এবং রিংকু রানী শীল
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রোটারীয়ান সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খোকন, দপ্তর সম্পাদক লিটন মজুমদার, নির্বাহী সদস্য আবুল কালাম, সদস্য আমেনা বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ।