• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন কুমিল্লায় তারেক রহমানের পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

News Room / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রিয়াজ উদ্দিন রানাঃ

কুমিল্লার বরুড়া বাজার দুই হোটেল ব্যবসায়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুপার স্টার হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় ১৫ হাজার টাকা ও হাজী কাচ্চি ঘর মালিক মোঃআরিফ ব্যাপারিকে ১৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে খাদ্য বিক্রির পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া যায় এবং ফিল্টারকৃত জার পানির ব্যবস্থা না থাকায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ দুই হোটেল মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, গতকাল (৮ জুন) সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে সাবেক সুপার স্টার হোটেলের সামনে হালিম বিক্রির স্থানের পাশেই ময়লার স্তুপ পড়ে থাকার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনে আবর্জনার পাশে খাদ্যপণ্য বিক্রি, মাছির উপদ্রব এবং জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর