• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু

সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

Dev Farhad / ১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় কুমিল্লার লাকসামে চার উপজেলার ১২০ জন সাংবাদিকের অংশগ্রহণে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে লাকসাম পৌর অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির বাংলাদেশ সংবাদদাতা ও ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল।
লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ।
উদ্বোধনী বক্তব্য দেন সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন।
প্রশিক্ষণ সেশনে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, ফিচার রাইটিং, সাংবাদিকতার নীতিমালা এবং আধুনিক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, তথ্যের নির্ভরযোগ্যতা, পেশাগত সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সময়োপযোগী সাংবাদিকতা চর্চার মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দেয়ার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে অফিসিয়াল ব্যাগ, প্যাড ও কলম উপহার হিসেবে দেয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এর আগে আনুষ্ঠানিক ভাবে লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয।
সমাপনী বক্তব্যে লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা ও সমাজের কাছে সত্য তুলে ধরার অঙ্গীকার। পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই এবং নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। চার উপজেলার সাংবাদিকদের একত্র করে এ প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সবাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও এগিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।
তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিক, প্রশিক্ষক এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ সাধনে লাকসাম প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর