• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

News Room / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় পৌরসভার ১নং ওয়ার্ডের বেলভুজ কবিরাজ বাড়ীর ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন একমাত্র ছেলে শাহ আলম। সরজমিনে গিয়ে জানা যায়, মৃত. আবদুল ওহাব আনুমানিক ৩০ বছর আগে মারা যান। মারা যাওয়ার পরে তাহার স্ত্রী আম্বিয়া খাতুন, এক ছেলে শাহ আলম, এক মেয়ে নূরজাহান বেগম আব্দুল ওহাবের ঘরে বসবাস করতেন। শাহ আলম বাবার বাড়ি ছেড়ে বৃদ্ধ মাকে বাড়িতে একা রেখে তাহার পরিবার নিয়ে অন্যত্র বাড়ি করে বসবাস করিতেছেন। মেয়ে নূরজাহান মায়ের এমন করুন অবস্থা দেখে বাড়ির ঘরটি মেরামত করে মাকে নিয়ে বাড়িতে বসবাস করছেন দীর্ঘ ৩০ বছর ধরে। শাহ আলম বাড়িতে না আসায় কয়েক ধাপে তাকে প্রায় এক লক্ষ টাকা দেন নূরজাহান। বাড়ি থেকে যাওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত মায়ের খোঁজ-খবর, ভরণ পোষণ দেন নাই, এমনকি যোগাযোগ করেননি। নূরজাহান বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে সংসার চালান। গত ১৫/০৬/২৬ ইং রোজ সোমবার শাহ আলম আম্বিয়া খাতুনের ঘরটি তার নিজস্ব দাবি করে কয়েকজন লোক নিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলে। এ বিষয়ে নূরজাহান বলেন, আমার পিতা মারা যাওয়ার পরে আমি ৯০ বছরের বৃদ্ধ মাকে নিয়ে খুব কষ্ট করে মানবেতর জীবন যাপন করিতেছি। আমি অসহায় অবস্থায় থাকার পরেও বৃদ্ধ মাকে সব সময় দেখাশুনা করে আসছি। আমার ভাই আমাদের একমাত্র থাকার জায়গার ঘরটি ভেঙে ফেলায় কারণে বৃদ্ধ মাকে নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি। মায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ রয়েছে। শাহ আলমের বহুবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর