• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

News Room / ৩৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

রিয়াজ উদ্দিন রানাঃ

কুমিল্লার বরুড়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার ঝলম স্কুল ও কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নাক, কান ও গলা, মুখ ও দন্ত, বাত ব্যাথা, শিশু রোগ, গাইনী ও প্রসূতী , ইউরোলজী, রিউরোলজী এবং চর্মরোগসহ বিভিন্ন রোগের প্রায় ৫হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ওষুধ বিতরণ করা হয়। এছাড়া এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সুন্নতে খৎনা করা হয়। আর এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় একশত জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান কাজে নিয়োজিত ছিলেন। দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শণ করেন এবং চিকিৎসা সেবার কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়ির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল প্রমূখ। পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির আয়োজনে ঝলম স্কুল ও কলেজ মাঠে বিএনপির নির্বাচনী ইশতেহারে সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আড়াই হাজার বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ওষুধি গাছের চারা বিতরণ করেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর