• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

আজ শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের শাহাদত বার্ষিকী

Dev Farhad / ১২৪৫৫০ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩

আজ শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের শাহাদত বার্ষিকী

আজ (৩ জুন) শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের ৫২ তম শাহাদত বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহাসীন আলী দেওয়ানকে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় তাঁর বগুড়া বাসভবন থেকে তুলে নিয়ে হত্যা করে। শাহাদতের সময় তিনি বগুড়া শেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং সাপ্তাহিক উত্তরবঙ্গ বুলেটিনের সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নওগাঁ কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসাবে শহীদ বুদ্ধিজীবী মহাসীন আলী দেওয়ানের শিক্ষকতা জীবন শুরু। পরে তিনি বগুড়া আযিযুল হক কলেজের অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান হন। তিনি জয়পুরহাট কলেজ, বগুড়া আইন কলেজ ও শাহ সুলতান কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা।

ঢাকার দৈনিক ইত্তেহাদ ও ইনসাফ পত্রিকার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের সাংবাদিকতা শুরু। তাঁর সম্পাদনা ও প্রকাশনায় ১৯৬০ সালে বগুড়া থেকে সাহিত্য পত্রিকা “অতএব“ প্রকাশিত হয়। এছাড়াও তাঁর সম্পাদনা ও প্রকাশনায় বাংলাদেশের প্রথম সান্ধ্য দৈনিক জনমত’ প্রকাশিত হয়। তিনি বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

বাংলাদেশ ডাক বিভাগ শহীদ বুদ্ধিজীবী মহসীন আলী দেওয়ানের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ একটি ডাকটিকিট প্রকাশ করে। বর্তমান সরকার তাঁর নামানুসারে বগুড়া শহরের একটি রাজপথের নামকরণ করেছে। দেশের বৃহত্তম উন্নয়ন সংস্থা টিএমএসএস সাংবাদিকতায় শহীদ মহসীন আলী দেওয়ান পুরুস্কার প্রবর্তন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর