• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন

Dev Farhad / ১০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ওমর ফারুক : লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

“করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লাকসাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম থানার তদন্ত অফিসার রেজা, বিআরডিবির কর্মকর্তা বদরুল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুন নাহার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় নেতা লালুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠান শেষে সমবায় কার্যক্রমে অবদান রাখায় নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর