নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বরুড়ায় ঝলম ইউনিয়নের মহিদপুর বাজারের পূর্ব দিকে তপন চন্দ্র মজুমদার নামে এক ব্যক্তি মোটর সাইকেলে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় তপন চন্দ্র মজুমদার মোটর সাইকেলে বাজারে যাওয়ার সময় অটো গাড়ি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। মোটর সাইকেলটি ধাক্কার সাথে পড়ে গিয়ে তপন গুরুতর আহত। তপনের মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হওয়ায় এলাকাবাসীর সহায়তায় তাকে দ্রুত বরুড়া সরকারী হাসপাতালে নিয়ে যায়। তপনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও কর্তব্যরত চিকিৎসক অবস্থার আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে গ্রীন লাইফ হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হয়। তপন চন্দ্র মজুমদার শাকপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রঙ্গলাল মজুমদারের ছোট ছেলে।