• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

আওয়ামী লীগের সোনা মিয়ার জানাজা অনুষ্ঠিত কাউনিয়ার হারাগাছ থেকে গ্রেফতার ৫ জন!

Dev Farhad / ১৬১ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার হারাগাছে আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে নিহত সোনা মিয়ার জানাজা গত মঙ্গলবার বিকালে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম মায়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ শতশত মানুষ অংশ গ্রহন করে।

থানা সূত্রে জানাগেছে সোনা মিয়ার মৃত্যুর ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক (৫৩), কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব (৪৫), মাইদুল ইসলাম হুজুর (৫০), ইউপি সদস্য মফু সালাম (৪৮), আওয়ামী লীগ কর্মী আঃ গফফার (৪৫)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। সোনামিয়ার জানাজা শেষে দোষি ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় এনে বিচারের দাবীতে খানসামা হাটে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। এ বিষয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সুলতানা রাজিয়া জানান, বর্তমান পরিস্থিতি সাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর