• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

গোপালগঞ্জ মন্দিরে মূর্তি ভাংচুরে ঘটনা স্থল আইনশৃঙ্খলা বাহিনী…

Dev Farhad / ৩০৩ Time View
Update : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

 

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপালগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় সন্দেহে ভাজন এক যুবক আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী জানান, গত শুক্রবার রাতে পুজা অর্চণা শেষে হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে তালা লাগিয়ে চলে যায়। শনিবার ভোরে স্থানীয় একজন মহিলা মন্দিরে পূজা দিতে এসে দেখতে পান মন্দিরে কালী প্রতিমা রাখার ঘরে কালী মুর্তিকে কে বা কারা টেনে মাটিতে ফেলে ভাংচুর করেছে। এসময় পাশে রাখা একটি হুনুমান মূর্তিও ভাংচুর করেছে। খবর পেয়ে জেলা প্রশাসক রংপুর ড. চিত্র লেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, রাজিয়া সুলতানা, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) মনোনীতা দাস, কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান মুর্তি ভাংচুরের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবক আটক করা হয়েছে। আটককৃত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার রায়পুর আরডিআরএস এলাকার নজরুল ইসলামের পুত্র মোঃ জাকির হোসেন (১৯)। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না সেটা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আটককৃত যুবক কে জিজ্ঞাসা শেষে আদালতে সোপর্দ করা হবে। এর আগে শহীদবাগ ইউনিয়নে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে ছিল। এঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন দ্রæত বিচার দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর