• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

১০ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Riaz Uddin Rana / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

তানভীর দিপু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। তিনি মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ক গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। সড়ক সচিব আরো জানান, দেশের লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার সমীক্ষার কাজ শেষ হয়েছে। ১০ লেন হলেও মহাসড়কটি ১২ লেনের এক্সপ্রেসওয়ের সুবিধা পাবে ব্যবহারকারীরা। ইতিমধ্যে অর্থায়নকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথেও কথা চলছে।
সভায় উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিসি পরিচালক ড. অনুপম সাহা, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
সভায় জানানো হয়, ঈদের ছুটিতে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে, পচনশীল রপ্তানিজাত ও ঔষধ সামগ্রীবাহী ছাড়া ঈদের আগে ও পরের তিন দিন করে ট্রাক লরি কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া অতিরিক্ত ভাড়া পর্যবেক্ষণে পুলিশ ও সড়ক বিভাগের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্র্যাটগণ দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর