• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ৯টি ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

Dev Farhad / ১১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

কুমিল্লা বরুড়া উপজেলার সামাজিক সংগঠন, শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে শাকপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং করোনা ভাইরাস দুর্যোগকালিন সময়ে সুবিধা বঞ্চিত, গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই, চিনি,ও মসলা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০জুলাই) সকাল ১১ টায় বাড়িতে বাড়িতে গিয়ে  শাকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায়, কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি গাজী শরীফুল ইসলাম জানান, করোনা মহামারিতে টিকে থাকার যুদ্ধে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের উপহার প্রদান করলাম। যাতে করে কেউ লজ্জিত না হয় সেইদিক বিবেচনায় রেখে বাড়িতে বাড়িতে গিয়ে এই ঈদ উপহার বিতরণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন. গাজী শরীফুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ আলম, ডাঃ হেলাল উদ্দিন, মোঃ শামীম কাদের জিলানী, ফয়সাল আহমেদ, জহিরুল ইসলাম, নাজমুল হুদা ইউসুফ মিয়াজি,সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর