• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ-

Dev Farhad / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

জামালপুরে এতিম ও ভাগ্যহত
শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

জামালপুর সদর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের ব্যক্তিগত ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবু বিজন কুমার চন্দ, জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজু আহমেদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জানা যায়, সদর উপজেলার ১৯টি মাদরাসা ও এতিমখানায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি মাদরাসা ও এতিমখানায় প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ কেজি মুড়ি, ২ কেজি চিনি, ২ লিটার তেল ও ২ কেজি ছোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর