• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

সিলেটের কানাইঘাটে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

Dev Farhad / ৫৯০৬ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

সিলেটের কানাইঘাটে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের কানাইঘাটে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা খবর পাওয়া গেছে। নিহত যুবক ফরিদ উদ্দিনের বাড়ি স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামে। তার পিতার নাম রফিক উদ্দিন বলে জানা  গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ জানুয়ারী) বিকেল অনুমান সাড়ে ৪টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় এলাকার এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ।
এ হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল এলাকায় রয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট মর্গে প্রেরণ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন দুবৃত্তদের হামলায় নিহত ফরিদ উদ্দিন মোটর সাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার দিকে তার ভায়রা শাহীন আহমদ নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসা মাত্র কয়েকজন দুবৃত্ত ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। দুবৃত্তরা ফরিদ উদ্দিনের দুই পা ও হাতে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর রক্তাক্ত জখম করলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় ফরিদ উদ্দিনের সাথে থাকা তার ভায়রা শাহীন আহমদও আহত হয়। তবে কারা ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।



নিহতের আত্মীয় স্বজনরা জানান, ফরিদ উদ্দিন তার ফেসবুকের নিজস্ব আইডিতে এনাম খান নামে এক ব্যক্তি তাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। যা গত কয়েক দিন থেকে ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে আসছিলেন।  এর জের ধরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর