• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

সোনাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম

Riaz Uddin Rana / ১৩২ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ভারি বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিন ভর ভারি বর্ষণ হয়। এছাড়া সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির চাপে মঙ্গলবার রাতে ভেঙে যায় বাঁধ। এতে আন্দিউড়া, দুর্গাপুর, বার চান্দুরা, বাকশাইল, আন্দিউড়া, আড়িয়াসহ বিভিন্ন গ্রামের রাস্তা-ঘাট, জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে যায়। ফলে আশপাশের গ্রামগুলোর লাখ লাখ মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। এছাড়াও বিভিন্ন পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ পানিতে ভেসে যাওয়ায় ব্যবসায়ীদের পড়তে হয়েছে ক্ষতির মুখে।

আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান জানান, আন্দিউড়া ইউনিয়নের প্রায় সব কাঁচা রাস্তা নষ্ট হয়ে গেছে, পাকা রাস্তাগুলোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় একশ একর সবজির জমি পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়েছে। প্রায় সব পুকুর ডুবে পুকুরের মাছ ভেসে গেছে।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী জানান, ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় আড়াইশ একর জমির সবজি নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। আন্দিউড়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগের পাকা রাস্তাটি নষ্ট হয়ে গেছে।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল সোনাই নদী ভাঙন এলাকা বুধবার সকালে পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে স্থানীয় চেয়ারম্যানদের বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর