• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

বরুড়া উপজেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Dev Farhad / ১৬৩ Time View
Update : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

 

বরুড়া উপজেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠি

মেহেদী হাসান সবুজঃকুমিল্লার বরুড়ায় উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারী বিকাল ৪টায় বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আহবায়ক এয়ার আহমেদ সেলিম,
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুনুর রহিম সুমন, সদস্য ওবায়দুল কবির মোহন, কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মুনশি, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি কাজী মোঃ নাজমুল, জাতীয় পার্টির নেতা মাহবুব আলম সেলিম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা তওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক মোঃ সোহেল মাহমুদ, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ ওলিউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান মাষ্টার প্রমুখ। সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. ইরফান বিন তোরাব আলীর হাত ধরে বরুড়া উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন গুলোকে সাজিয়ে তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর হাতকে শক্তিশালী করার আহবান জানান। সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. ইরফান বিন তোরাব আলী, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, বরুড়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ আমান উল্লাহ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ এর নাম ঘোষণার মধ্য দিয়ে উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর