• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

সাভারে গার্মেন্টসের গ্যাস সংযোগ বিছিন্ন

Dev Farhad / ১৩৭ Time View
Update : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

প্রতিনিধিঃ

সাভারে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানায় উৎপাদন পরিচালনা করার অভিযোগে একটি তৈরি পোশাক কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমাবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলার রাজফুলবাড়িয়ার বিশ্বাস গার্মেন্টস লিমিটেড অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হুমায়ন কবির।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হুমায়ন কবির বলেন, বিশ্বাস গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে তিতাসের মূল সংযোগ লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন পরিচালনা করে আসছিলো। পরে এলাকাবাসী দুদকের হটলাইনে অভিযোগ জানালে দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সাথে নিয়ে ওই পোশাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

দুদকের অভিযানের খবর পেয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ পালিয়ে যায়। এদিকে কারখানা কর্তৃপক্ষ প্রশাসনের চোখ ফাকি দিতে কারখানার সামনে গ্যাস সিলিন্ডারের বোতল রেখেছিলো। অভিযানে এসময় দুদকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর