• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

বরুড়ায়, মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Dev Farhad / ৫০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বরুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগে সৌদি প্রবাসী আবু কাউছার এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আবু কাউছার ব্যক্তিগত এবং বরুড়া টিভি ফেক ফেসবুক আইডিতে শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা “বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা’র” উদ্যোগতা “আমরা বরুড়াবাসী”প্রবাসী ফোরামের সাবেক সভাপতি, মালয়েশিয়া প্রবাসী ফারুক ইসলাম শুভ’র বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেছে।

গত ২৩ জানুয়ারি ২০২০ সালে “আমরা বরুড়াবাসী” প্রবাসী ফোরামের সভাপতি থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফারুক ইসলাম শুভ সেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু ভুয়া তথ্য দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবু কাউছার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

আবু কাউছার একজন সৌদি প্রবাসী। প্রবাসে বসে বসে বিভিন্ন সময় বিভিন্ন সেচ্ছাসেবী’দের নামে তিনি অপপ্রচার চালিয়ে আসছেন। আবু কাউছার এর বিরুদ্ধে এই অপপ্রচারের অনেক অভিযোগ রয়েছে।

গত কয়েক মাস আগে আবু কাউসার “বরুড়া বিজনেস ফোরামের মনোগ্রাম ব্যবহার করে ফেসবুকে একটি গ্রুপ খুলে বিজনেস ফোরামের নামেও অপপ্রচার চালিয়ে ছিলেন। এই নিয়ে বরুড়া বিজনেস ফোরামের উদ্যোগতা আবু কাউছার এর বিরুদ্ধে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অপপ্রচারের কারণে বেশ কয়েকটি মামলাও রয়েছে আবু কাউছার এর বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর