• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

চট্রগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় পাহাড়ের মাটি ও গাছ কেটে ঘর নির্মাণ এমপির নেতৃত্বে পরিদর্শন

Dev Farhad / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মাহবুব আলম,বিশেষ প্রতিনিধিঃ বহুদিন ধরে লোকচক্ষুর আড়ালে ৮নং ওয়ার্ডের ষোলশহর স্টেশন এলাকায় পাহাড়ের মাটি ও গাছ কেটে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ ভাড়া ঘর নির্মাণ করে কলোনী গড়ে তুলে রেলওয়ের জনৈক কর্মচারী আব্দুল খালেক। অর্থলোভী খালেক তার ভাড়া ঘরের সংখ্যা বাড়াতে ক্রমাগত পাহাড় কেটেই চলে গোপনে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই এই ঘরগুলোতে ভাড়ায় থাকতো নিম্ন আয়ের দিনমজুর মানুষরা। এলাকাবাসী থেকে জানা যায়,,আগে বারবার বারণ করা সত্ত্বেও সে গোপনে এ-কাজ করে যেতো,

এমনকি গতকাল দিনেও সে পাহাড়ের মাটি কেটেছিল। আর রাতভর ভারী বৃষ্টির কারণে পাহাড়ের উপর নির্মাণাধীন তার একটি ঘরসহ ধসে পড়ে নিচের ঘরগুলোর উপর। এতে ঘটনাস্থলেই মাটি চাপায় একই পরিবারের বাবা ও শিশুর মৃত্যু হয়। দূর্ঘটনাটির সংবাদ পাওয়ামাত্র তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মাইকিং করে দ্রুত পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ ঘরে বসবাসরতদের সরিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষসহ আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের সহযোগীতায় পরিচালিত এই পুরো উদ্ধারকার্যে উপস্থিত থেকে নির্দেশনা দেন চট্টগ্রাম-১০আসনের মানীয় সাংসদ :মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর