• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায়

Dev Farhad / ৮২৩৭ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩

জামালপুরে বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায়
জামালপুর প্রতিনিধি।
চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টিপাতের জন্য জামালপুরে ইস্তিস্কার নামাজে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার (৮জুন) সকালে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার আয়োজনে ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সহযোগিতায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ ৫ শতাধিক সাধারণ মানুষ অংশ নেয়।
ধর্মীয় মতে, সালাতুল-ইস্তিস্কা হলো বৃষ্টিপাতের জন্য দু’রাকাআত নামাজ আদায় করে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা। তীব্র তাপদাহ, পানির অভাব, খরা, নদী-নালা, খাল-বিল ও কূপের পানি নিম্নস্তরে চলে গেলে এ নামাজ আদায় করেন মুসলমানরা। এ নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ।
বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, আলহাজ্ব মাসউদ রহমান, আলহাজ্ব মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, দেশে চলমান তাপদাহে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। পশুপাখির জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। ধর্মীয় মতে গুনাহের কারণে আল্লাহর রহমত কমে এই অবস্থার সৃষ্টি হয়। আল্লাহর কাছে বান্দাদের পাপ মোচন চেয়ে বৃষ্টিপাতের ফরিয়াদ করেন বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর