• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

দুমকীতে সাবেক ইউপি সদস্যের বসত ঘর পুড়ে ছাই

Riaz Uddin Rana / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাবেক ইউপি সদস্যের বসত ঘর। আগুনের তীব্র দাবদাহের ফলে নিয়ন্ত্রণ করতে পারেনি স্থানীয়রা। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই অঙ্গার হয়ে গেছে বসত ঘরটি। সোমবার (১৭ জুন) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ রাজাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী স্বজনরা জানান, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (বাচ্চু মেম্বর) এর দুই ভাই ও তাদের স্ত্রী, সন্তানরা রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ৩ টার দিকে রান্না ঘরে আগুন জ্বলতে দেখেন। ডাকচিৎকার করলে বাড়ির লোকজন আগুন নিভাতে চেষ্টা করেন। পরে তা বসত ঘরে ছড়িয়ে পড়ে। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুনে বাচ্চু মেম্বরের বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, জমির দলিলসহ ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী বাচ্চু মেম্বার। মঙ্গলবার (১৮ জুন) দুমকী উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ শাহীন মাহমুদ, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, দুমকী থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর