• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ-

Dev Farhad / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

 

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রধান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে দুটি মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্য সামগ্রী দিয়েছে জেলা আওয়ামী লীগ।

১১ এপ্রিল মঙ্গলবার শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, বাবু বিজন কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু।

জানা যায়, জামালপুর পৌরসভার পাথালিয়া মাদ্রাসার সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ২৫ বস্তা চাল, ৫০ লিটার সয়াবিন তেল, ৪০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২০ কেজি মসুর ডাল, ২০ কেজি আতপ চাল, ১০ কেজি মাংস, ৬ কেজি জিলাপি বিতরণ করা হয়। এছাড়া ঘোষেরপাড়া মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ১২ বস্তা চাল, ১০ কেজি মসুর ডাল, ২৬ লিটার সয়াবিন তেল, ২০ প্যাকেট মুড়ি, আড়াই কেজি খেজুর, ১০ কেজি আতপ চাল, ৫ কেজি মাংস ও ৪ কেজি জিলাপি বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক সদস্য সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জ্বল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর