• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে সাংবাদিক পরিচয়ে দুই যুবক গ্রেফতার

Dev Farhad / ৫৬৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

জামালপুরে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে সাংবাদিক পরিচয়ে দুই যুবক গ্রেফতার-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই দুই যুবকের একজন ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া মোড়লপাড়া গ্রামের মোঃ নাসির খান রতনের ছেলে মোঃ ওয়াহিদ খান আরিফ (৪০) ও অপরজন জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ি গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে মানিক মিয়া ওরফে মাসুদ রানা (২৮)।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে নরুন্দি বাজার এলাকা হতে ওই দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই ভুয়া সাংবাদিক বিভিন্ন স্থান হতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করছিলেন। চাঁদা দাবি করেছেন একটি ভূমি অফিসেও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রেস লেখা ১০টি ভিজিটিং কার্ড, ছবি সম্বলিত ৩ টি বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র ও একটি জিপার ব্যাগ উদ্ধার করা হয়।
৪১৯/৪২০/৩৮৫/৩৮৭/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে জামালপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। মামলা নং-১৮, তারিখ- ০৬/০৪/২০২৩ খ্রিঃ।
এছাড়া তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর