• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম উদ্বোধন

Dev Farhad / ১৫৪ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ ২০২৩) সকালে মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিগ্রেঃ জেনারেল মোঃ মাহবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা প্রমুখ।

প্রায় দুই একর জমির উপর নির্মিত, দেশসেরা প্রকৌশলী দিয়ে প্রস্তুত করা অত্যাধুনিক নির্মাণশৈলীয় এ ক্যাম্পাসে ২০১৭ সাল থেকে আংশিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাবরেটরি, সুবৃহৎ কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, সুপ্রশস্ত অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, বিশাল খেলার মাঠসহ সকল ধরণের সুযোগ সুবিধা বিদ্যামান রয়েছে স্থায়ী ক্যাম্পাসে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার বলেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী ক্যাম্পাস বা অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিরলস পরিশ্রম করে বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস হবে দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ একটি ক্যাম্পাস। বর্তমানে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের ফলে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী শিক্ষার সকল ধরণের আনুষ্ঠানি সুযোগ সুবিধা লাভ করতে সক্ষম হবে।

বার্তা প্রেরকঃ
সোহেল আহসান নিপু
ডেপুটি রেজিষ্ট্রার (পিআর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর