• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

বাংলাদেশ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৩৯০ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ মার্চ ২০২৩) সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিউ’র কোষাধ্যাক্ষ কামরুল হাসান, রেজিস্ট্রার বিগ্রেঃ জেনারেল মোঃ মাহবুবুল হক (অব.), কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রভাষক অপূর্ব বিশ্বাস, আইন বিভাগের প্রভাষক কাজী সোনিয়া তাসনিম এবং শিক্ষার্থী সুমাইয়া ইব্রাহিম প্রমুখ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের স্বাধীনতা সম্পর্কিত বই বেশিকরে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, সুন্দর দেশ, সুশিক্ষিত সমাজ ও উন্নত জাতি গঠন করতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, আমরা আজ স্বাধীন পতাকা পেয়েছি, দেশ শিক্ষা, আর্থসামাজিক, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, যা আমাদের স্বাধীনতারই ফসল।

অনুষ্ঠানে অন্য বক্তারা বর্তমান প্রজন্মকে যুদ্ধের প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং একই সাথে স্বাধীনতার ইতিহাস ও মূল্যবোধকে নিজেদের ভিতরে ধারণ করার কথা বলেন। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আমাদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তা প্রেরকঃ
সোহেল আহসান নিপু
ডেপুটি রেজস্ট্রার (জনসংযোগ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর