• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেসক্লাবের টানা চারবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নিউজ অল বাংলাদেশ ২৪ এর সম্পাদক রিয়াজ উদ্দিন রানা টানা চারবার বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রিয়াজ উদ্দিন রানা বরুড়া উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত কুমিল্লার লাকসামে নিম্নমানের ত্রাণ সামগ্রী ফেরত দিলেন এমপি আবুল কালাম বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা কারাগারে দিনব্যাপী আয়োজন

News Room / ২৫ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

কুমিল্লা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে কারা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জানা যায়, সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারা কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ করে। পরে সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের তত্ত্বাবধানে স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়, যেখানে কারারক্ষীরা অংশ নেন। দিবসটি উপলক্ষে বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। সকালের নাশতায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, গরু ও খাসির মাংস, রোস্ট, মিষ্টি, সালাদ, পান-সুপারি ও কোমল পানীয়।

একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানে পোলাও, রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, পায়েস ও কোমল পানীয় পরিবেশন করা হয়।
বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন করেন সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। খেলা শেষে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবের দিন। এই দিনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আমরা দায়িত্ববোধকে আরও জাগ্রত করতে চাই। কারাগারের ভেতরেও যেন সবাই এ দিবসের গুরুত্ব উপলব্ধি করতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বন্দীদের সংশোধন ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জাতীয় দিবসগুলোতে এ ধরনের আয়োজন তাদের মানসিকভাবে ইতিবাচক রাখতে সহায়তা করে।” ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর