• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

সিলেটে স্ট্যাপ,কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট

Dev Farhad / ৩৭০৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটে স্ট্যাপ,কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে স্ট্যাপ,কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট দেখা দিয়েছে। আদালত পাড়ায় এসব সংকট থাকায় ভোগান্তীর শিকার হতে হচ্ছে আইনজীবি, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সরবরাহ না থাকায় অতিরিক্ত দামে কোর্ট-স্ট্যাম্প কিনতে হচ্ছে তাই কিছুটা বেশী দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
গত কয়েক মাস ধওে কোর্ট ফি-স্ট্যাম্পের সংকটে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে বিচারপ্রার্থীরা। ১০ টাকার কোর্ট ফি ১৩ টাকা কিনতে হচ্ছে। ১শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ১শ’ ১৫ থেকে ১শ’ ২০ টাকায় কিনতে হচ্ছে। কোনো  কোনো স্থানে ১৩০ টাকাও বিক্রি হচ্ছে শোনা যায়। পাঁচশ টাকার জুডিশিয়াল স্ট্যাম্প ৬ শত থেকে ৭ শত টাকায় কিনতে হচ্ছে। ক্ষতিপূরণ মোকদ্দমা, পারিবারিক মোকদ্দমা, সাকসেশন মোকদ্দমায় ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে কোর্ট ফি কিনতে হয়। কিন্তু অনেক সময় ট্রেজারিতে টাকা জমা দিয়েও সময় মতো কোর্ট ফি মিলছে না। এতে করে মামলার কার্যক্রম বিলম্ব হচ্ছে।
এ ব্যাপারে স্ট্যাম্প ভেন্ডর সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম জানান, সিলেটে গত কয়েক মাস  থেকে কোর্ট ফি ও স্ট্যাম্পের সংকট চলছে। আমরা অনেকেই না পেয়ে কোর্ট ফি বিক্রি বন্ধ করে দিয়েছি। প্রয়োজনের তাগিদে অনেকেই বিভিন্ন ভাবে কোর্ট ফি সরবরাহ করছেন। আমরা বিক্রি করছিনা বিধায় কে কিভাবে বিক্রি করছে সে তথ্য আমাদের কাছে নেই। অনেকেই বলেছেন তারা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে কোর্ট ফি সংগ্রহ করছেন। তবে আমরা স্ট্যাম্প বিক্রি করছি। বাজারে সংকট থাকায় আমাদেরকে বেশী দামে স্ট্যাম্প সংগ্রহ করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে নামমাত্র লাভে আমরা স্ট্যাম্প বিক্রি করছি। আমরা স্ট্যাম্প প্রতি সর্বোচ্চ ৫/১০ টাকার বেশী মুনাফা করছিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর