• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

সিলেটের গোলাপগঞ্জ থেকে ৯ জুয়াড়ি আটক

Dev Farhad / ৮৮৯৬ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জ থেকে ৯ জুয়াড়ি আটক
আবুল কাশেম রুমন,সিলেট: পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পূর্ব দেউলগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের মৃত তমজিদ আলীর ছেলে মো. ফরিদ উদ্দিন (৫০), বাঘা পূর্বগাঁও গ্রামের তেরা মিয়ার ছেলে আব্দুস ছালাম (৩৫), একই গ্রামের নছির উদ্দিইেরনর ছেলে  দেলোয়ার হোসেন (২৩), মছব আলীর ছেলে মখলিছ মিয়া (২৬), সুরুজ আলীর ছেলে রেজাউল করিম (২০), মৃত আতর আলীর ছেলে আব্দুল মতিন (৩০), তেরা মিয়ার ছেলে আনা মিয়া (২৫), সদর ইউনিয়ইেরনর চৌঘরী গ্রামে মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল কাদির (৫০) ও বাঘা পরগনা বাজার এলাকার মৃত মানিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক একলাছ মিয়া, মো. হাফিজুর রহমান, মো. লুৎফুর রহমান ও বিকাশ সরকারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পূর্ব দেউল গ্রামের  তেরা মিয়ার বসতঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ ৪ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর