• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে শোক সভায় খসরু চ‍ৌধুরী

Dev Farhad / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ খসরু চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি যাঁকে মনোনয়ন দেন তাঁর সাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় খসরু চৌধুরী এসব কথা বলেন। উত্তরা পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগ, ১নং ও ৫১নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, কেসি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতির ভাষণে খসরু চৌধুরী বলেন, আজকের এই দিনে আমি ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। শোককে শক্তিতে রুপান্তরিত করে আমরা এগিয়ে যাবো। খসরু চৌধুরী বলেন, আমি ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত‍্যাশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে যাঁকে মনোনয়ন দিবেন তাঁর সাথেই সকলকে কাজ করতে হবে। দেশ গঠনে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। জনগণের কল‍্যাণে কাজ করব।নিয়ামুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি নাজমা আক্তার, সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, বীর মুক্তিযোদ্ধা এসএম তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান হিরণ, কাউন্সিলর আফছার উদ্দিন খান, যুবলীগ নেতা এডভোকেট আজাদ, কাজী সালাউদ্দিন পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর