• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে ২জন নিহত ১৮ জন আহত

Dev Farhad / ৬০৮ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও বাসের একজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। বৃহস্পতিবার বিকেল ৩টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট বাজারের পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের আলী মন্ডলের ছেলে পিকআপের চালক হারুন অর রশিদ মন্ডল বাঘা (২৬) ও বগুড়া জেলার আদমদীঘি এলাকার মুজিবুর রহমান (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহণের একটি যাত্রীবাহী বাস নওগাঁ থেকে মহাদেবপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (বগুড়া-ন-১১-১৫৫৪) সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত এবং ১৮ জনের বেশি মারাত্মক আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে নওগাঁ আধুনিক জেনারেল হাসপাতালে নেয়ার পথে মুজিবুর রহমানের মৃত্যু হয়। আহত ১৮জনকে এই হাসপাতালে ভর্তি করানো হয়।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পিকআপ ও বাস জব্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর