• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন নিয়ে কটূক্তি !! জৈন্তাপুর থেকে এক যুবক আটক

Dev Farhad / ৩০২ Time View
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন নিয়ে কটূক্তি !! জৈন্তাপুর থেকে এক যুবক আটক
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের জৈন্তাপুর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে কটূক্তি করে  ফেসবুকে পোষ্ট করায় অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে থেকে যুবকে আটক করা হয়।
আটককৃত যুবক আব্দুল্লাহ আল মামুন জৈন্তাপুর উপজেলার নিজ পাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রামের ছৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুরে উপজেলা নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবক আব্দুল্লাহ আল মামুন বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  পোষ্ট করে। পোষ্টের তারপর থেকে উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে কটূক্তিকারী যুবক আব্দুল্লাহ আল মামুনকে দেখা মিলে। এ সময় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ  নেতা নেহাল পালসহ সঙ্গীয় ছাত্রলীগ নেতারা তাকে ধরে ফেলে। তাৎক্ষনিক ভাবে কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর