• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

পবিত্র ঈদুল ফিতরের  শুভেচ্ছা জানিয়েছেন জহিরুল ইসলাম মেম্বার

Riaz Uddin Rana / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বরুড়াসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের  শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক , অর্থ সম্পাদক – মেম্বার কল্যান এসোসিয়েশন ( কেন্দ্রীয় কমিটি), আহবায়ক -কুমিল্লা জেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশন,  বরুড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মেম্বার । “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।

এক শুভেচ্ছা বার্তায় জহিরুল ইসলাম মেম্বার বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির উৎসব। এই আনন্দ উৎসব কখনো একা করা যায় না। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে। শুভেচ্ছা বার্তার মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশ ও দেশের বাইরের সকল মুসলিম ভাই বোনদেরকে বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর