• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

দুই ঘন্টার ব্যবধানে প্রাণ গেল ১১ টি গরুর

Dev Farhad / ৭৮৬৮ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

দুই ঘন্টার ব্যবধানে প্রাণ গেল ১১ টি গরুর
: এসএম আজিজুল হাকিম (শিমুল)  ঢাকার ধামরাই একটি গরুর খামারে সকালে খাবার দেওয়ার দুই ঘন্টার ব্যবধানে ১১ টি ফিজিয়ান জাতের গরু মারা গেছে। আজ ২১শে আগস্ট সকালে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার আসাদ এগ্রো ফার্মে এই ঘটনা ঘটে।  খামারে গরুগুলো পরিচর্যাকারী সাদ্দাম হোসেন বলেন প্রতিদিনের মত সকাল সাতটায় আমি গরু গুলোকে খাবার দেই খাবার খাওয়ার সময় সব গরু স্বাভাবিক ছিল। খাবার খাওয়ানো শেষ করে আমি বাড়ি যাই ঘন্টাখানেক পরে মামি আমাকে জানায় গরু গুলো ঠাস ঠাস কইরা পইরা  মারা যাইতেছে  এসে দেখি সব গরু মারা গেছে। খামারের মালিক আসাদ খান ৭১ টাইমস নিউজ কে বলেন আমার খামারে ১৬ টি গরু ছিল এর মধ্যে ১১ টি মারা গেছে। সব ফিজিয়ান জাতের গরু এর মধ্যে ছয়টি গরু গর্ভবতী ছিল। তিনটি ষাঁড় গরু ও আড়াই বছর বয়সী দুইটি বাছুর গরু ছিল একটি গরু এক দুই এর মধ্যে বাচ্চা দিত। সব মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার মত ক্ষতি হয়ে  গেল। বাকি পাঁচটি গরু সরিয়ে ফেলেছি সেগুলো এখন পর্যন্ত ভালো আছে। তিনি বলেন সকালে খাবার দেওয়ার পর থেকে একে একে গরুগুলি মাটিতে শুয়ে পড়ছে। পরে ধীরে ধীরে মৃত্যু হয়। আমরা গত দুই বছর ধরে একই ধরনের খাবার পরিমাণ মতো গরুকে খাওয়াচ্ছি। মারা যাবার সময় প্রতিটা গরু পায়ুপথ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। কি কারনে গরু গুলো মারা গেল এজন্য প্রয়োজনীয় নমুন ( খাবার গোবর রক্ত)  পরীক্ষা করতে দিব এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সেলিম বলেন আমি ঘটনাটি শুনেছি।ও ভেটারেনারি সার্জন দুজনেই ঢাকাতে কো- অডিনেশন মিটিং এ আছি। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি আমার উপসহকারী যাচ্ছেন ওখানে। কি সমস্যা এবং সেখানকার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে। আমি যতটুকু ধারণা করছি নাইট্রেট পয়জনিং হতে পারে। বর্ষাকালে ঘাসে প্রচুর নাইট্রেট থাকে যে জন্য নাইট্রেট প্রয়জনিং হয়। এর কারণে একসঙ্গে অনেকগুলো গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর