• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

টঙ্গীর আলেরটেকে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

Dev Farhad / ২৩৪ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩

মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নং ওয়ার্ড পাগাড় আলেরটেক এলাকার ভাড়াটিয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কেরামত মিয়া (৬৫) নামে এক বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এঘটনায় কিশোরীর বাবা মোঃ আবু বক্কর বাদী হয়ে গত ৫ ই জুলাই ২০২৩ ইং তারিখে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।গ্রেফতারকৃত কেরামত মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নী বাজার এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। সে আলেরটেক এলাকায় বাড়ি কিনে বসবাস করতো। পুলিশ জানায়, পরিবারসহ প্রতিবন্ধী কিশোরী (১২) ঐ এলাকায় কেরামত মিয়ার বাসায় ভাড়া থাকতো। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রূজু হয়েছে মামলা নং ০৫ তারিখ ০৭/০৭/২০২৩ ইং।মামলা সুত্রে জানা যায় গত ৫ ই জুলাই রাত ১০.৩০ মিনিটের সময় ঐ কিশোরীকে একা পেয়ে তার বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে বাড়িওয়ালা কেরামত। পরে বিষয়টি গোপন রাখতে কিশোরীকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় সে এবং তার পরিবারের লোকজন। পরে টঙ্গী পূর্ব থানার উপ পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ-জামান এর নির্দেশে

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই নুরেজা আক্তার ও সঙ্গীয় ফোর্স সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষক কেরামত মিয়াকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর