• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

টঙ্গীতে মাদ্রাসার ছাত্রীকে উক্ত্যক্তের প্রতিবাদ করার মা ও মেয়ের উপর হামলা আহত ২

Dev Farhad / ৩৮৭ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর সরকার বাড়ী রোডে এ ঘটনা ঘটে। গত ২ রা জুন ২০২৩ ইং তারিখ রাত ৮ ঘটিকার সময়,ঘটনা সুত্রে জানা যায় সরকার বাড়ী রোডে নূরানী জামিয়া মাদ্রাসার এক ছাত্রীকে প্রতিনিয়ত বখাটে সজীব নামের একটি ছেলে রাস্তায় প্রেমের প্রস্তাব দিতো। মাদ্রাসার ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তার পরিবারের কাছে ঘটনা জানায়। ছাত্রীর মা বিষয়টি সজীবের পরিবারকে বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে সজীব তার ৮/৯ জন বন্ধুকে সাথে নিয়ে ছাত্রীর বাসায় এসে হামলা চালিয়ে মা ও মেয়েকে ব্যাপক মারধর করে। মেয়ের মা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েলে, বখাটে সজীব ও তার বন্ধুরা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি রাখেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে ছাত্রীর নানা আহমেদ হোসেন(৬৭) বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ও ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ছাত্রীর নানা বলেন ২ তারিখে আমি থানায় অভিযোগ করার পর থেকে আসামীরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমি অভিযোগ তুলে না নিলে তারা আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অভিযোগ দিয়েছি আজ ৪/৫ দিন হয়ে গেল কিন্তু পুলিশ আজও আসামী গ্রেফতার করতে পারে নি,এমকি পুলিশ মামলাও রেকর্ড করে নাই। জানি না পুলিশ কোন অদৃশ্য শক্তির কারণে মামলা রেকর্ড করছে না। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। তিনি বলেন অভিযোগ পেয়েছি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর