• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত

Dev Farhad / ২৩৪ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত
 মো. আলমগীর, জামালপুর।
১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের বকুলতলা চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের উদ্যোগে শহরে বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসী, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম আকন্দ ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
১০,১২,২০২৩
০১৭৪২-৫৬৭৭২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর