• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৮১৪৩ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩

জামালপুরে মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮জুন) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিনা আকাশের সঞ্চালনায়
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সাঈদা আক্তার, সেলিনা পারভীন কাকলী শিরিনা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক এসএম শেফালী আক্তার, আরিফা ইয়াসমিন ময়ূরী, দপ্তর সম্পাদক শামীমা জামান,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোছাঃ কাকন, সদস্য মনিরা চৌধুরী, ফারজানা ইয়াসমিন লিটা সহ বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, তৃণমূল পর্যায়ের নারীদেরকে  সাংগঠনিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করা সম্ভব। কারণ বাংলাদেশে নারী ভোটার বেশি। এছাড়া মেয়াদ উত্তির্ন কমিটি গুলো দ্রুত সময়ের মধ্যে করতে হবে। কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করার আহবান জানান বক্তারা।
কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের সরণের একমিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর