• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে বাড়ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৪ রোগী 

Dev Farhad / ৯২৬৪ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

জামালপুরে বাড়ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৪ রোগী
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন রোগী। তবে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
রবিবার (৬ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৮জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও জেলার মাদারগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন এবং বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ২৪জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সারা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৩১০জন রোগী সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জামালপুর জেনারেল হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য ১হাজার ৪৬টি কীট মজুদ রয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার হাসপাতালগুলোতে আলাদাভাবে ডেঙ্গু কর্ণার করা হয়েছে। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, র‌্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর