• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ-

Dev Farhad / ২৪০ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রধান।

জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে খেজুরতলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপির বাসভবনে এ হুইলচেয়ার বিতরণের আয়োজন করা হয়।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সদরের ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর