• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে ডেঙ্গু জ্বরে প্রাণ গেল শিক্ষার্থীর

Dev Farhad / ৮০৪৯ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে ডেঙ্গু জ্বরে প্রাণ গেল শিক্ষার্থীর
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রুহান (১৭) নামে এক এসএসসি পাশ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে দুই শিক্ষার্থীর মৃত্যু হলো।
মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া গেছে এই তথ্য। এর আগে ডেঙ্গু উপসর্গ নিয়ে রবিবার (১০সেপ্টেম্বর) শিক্ষার্থী রুহানকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান। শিক্ষার্থী রুহান জামালপুর পৌরসভার আলিহারপুর গ্রামের মো. আজিজল হকের ছেলে।
রুহানের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন রুহান। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা খারাপের দিকে গেলে রবিবার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, শিক্ষার্থী রুহানের ডেঙ্গু শনাক্ত হবার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।
তিনি আরো জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০জন, মাদারগঞ্জে ২জন, ইসলামপুরে ১জন, সরিষাবাড়িতে ১জন ও দেওয়ানগঞ্জে ১জন। এছাড়া এখন পর্যন্ত জামালপর জেলার হাসপাতালগুলোতে ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর