• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

গুগল ডুডলে বাংলাদেশের পতাকা | Bangladesh independence day 2022’।

Dev Farhad / ৭৯৩১৬ Time View
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

গুগল ডুডলে বাংলাদেশের পতাকা
আজ শনিবার ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস। ঐতিহাসিক দিনটিতে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এর ডুডলে বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হচ্ছে। ছবিতে গুগলের নামের উপরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা রয়েছে। এমনকি গুগল লেখা অক্ষরের চারপাশেও সবুজ রঙ রয়েছে। পুরোটাই সাজানো হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙে।

আজ দিনব্যাপী গুগলে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দিত ডুডলটি। ডুডলটিতে ট্যাপ করলে দেখা যাচ্ছে- ‘Bangladesh independence day 2022’। আর এতে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

অবশ্য বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল।

বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডুডল প্রকাশ করে গুগল। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করল গুগল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর