• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

গাজীপুরে গার্মেন্টস শ্রমিক নেতা শহিদুলের খুনি রাসেল গ্রেফতার

Dev Farhad / ১৭১ Time View
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুরের টঙ্গীর চাঞ্চল্যকর শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম আসামি রাসেল মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
রবিবার (৯ জুলাই) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান। গ্রেপ্তারকৃত রাসেল নরসিংদী জেলার মাধবদী থানার রায়নাদি জুগিরটেক এলাকার মোঃ আঃ আজিজ মিয়ার ছেলে।সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার বলেন, মামলার এজাহারভুক্ত আসামি রাসেলকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলোচিত হত্যাকান্ডের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সুষ্ঠ তদন্তের স্বার্থে এবং নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে গ্রেফতারকৃত আসামীকে উপস্থাপনের পর পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। চাঞ্চল্যকর ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। বর্তমানে মামলাটি শিল্পাঞ্চল পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে হত্যাকান্ডে জড়িত থাকায় গাজীপুর বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলার সদর থানাধীন পাড়াইল বাজার এলাকার মোঃহাই মন্ডল এর ছেলে মাজাহারুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর