• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

কাউনিয়ায় বোরো খেতে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী ধান

Dev Farhad / ১৯১ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় বিভিন্ন গ্রামে বোরো মৌসুমে চারিদিকে সবুজের সমারহ, যতোদুর দুচোখ যায় সবুজ আর সবুজ। কৃষকের মন ভরে যায় খেতে গেলে। দিন রাত ব্যস্ত সময় পার করছেন খেতে। সোনালী ধান গোলায় তুলতে স্বপ্ন বুনতে শুরু করেছেন আগামী দিনের জন্য। কাউনিায় উপজেলায় কৃষক প্রতি বছর ইরি-বোরো মৌসুমকে সামনে রেখেই পরিকল্পনা সাজিয়ে রাখেন খেতেই তা প্রয়োগ করে ফসল ঘরে তুলে তৃপ্তির হাসি হাসেন।
সরেজমিনে উপজেলার বেতানির দোলা, উদাসির বিল, আটানীর দোলা, ধলের দোলা সহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় কৃষকের মুখে হাসির ঝিলিক। কথা হয় নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্রের সাথে তিনি বলেন প্রায় ৫ একর জমিতে বোরো ধান লাগিয়েছি, আবাদের অবস্থা ভালো, তবে রাতে কুয়াশা আর দিনে গরমের কারেন কোন কোন জমিতে বøাষ্ট রোগ দেখা দিয়েছে। রাজিব গ্রামের কৃষক সোহরাব হোসেন জানান এখন পর্যন্ত ক্ষেতের ধানের অবস্থা ভাল আছে, প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। গদাই গ্রামের কৃষক গফুর আলী, আলামিনসহ আরো অনেকেই জানান পোকা মাকড় আপাতত নাই, বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকায় পানির সমস্যা নাই, আবাদের অবস্থা আলহামদুল্লিলাহ ভালো। কৃষি বিভাগের পরামর্শে পোকা মাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য খেতে পাখি বসার জন্য পার্চিং ব্যবস্থা করা হয়েছে। কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান উপজেলায় হাইব্রীড ও উপশি জাতের ৭৫৯২ হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে, তন্মধ্যে অর্জন হয়েছে ৭৬০৫ হেক্টর। আশা করছি ভাল ফলন হবে। মাঠের কোথাও কোথায় ১৪ ধানে বøাস্ট দেখা দিয়েছে সে জন্য কৃষকদের পোকামাকর ও রোগদমনে করনীয় লীফলেটসহ ঔষধ প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন বোরো মৌসুমকে সামনে রেখে পরিকল্পনা মাফিক কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তেমন রোগ বালাই নাই, খেত আগাছা মুক্ত ও পাখি বসার জন্য পার্চিং ব্যবস্থা করা এ ব্যপারে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের কে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর কিছু দিনের মধ্যে কাটামারী শুরু হয়ে যাবে।

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর