• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

করোনা মহামারীতে মা হারানো কিশোরের গল্প ‘ফেরা’

Dev Farhad / ৫৮৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

যে কিশোরের দিন কাটতো দূরন্তপনায়, সে আজ জীবনের মায়া ভুলে চলন্ত ট্রেনের অপেক্ষায় রেললাইনে  শুয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। মহামারী করোনা মা কে কেড়ে নিয়েছে। আত্মহত্যাকেই যেন জীবনের একমাত্র অবলম্বন ভাবতে শুরু করেছে সে। বার বার বিভিন্নভাবে তার এই চেষ্টা। বেঁচে থাকা আজ তার কাছে অহেতুক। মায়ের শেষ যাত্রায় জড়িয়ে ধরতে না পারার হাহাকার তার মনে বার বার প্রতিধ্বনিত হচ্ছে।  ফিরতে পারবে কি সে পথ থেকে!!! করোনা মহামারীর বন্দীত্ব আর সব হারানো এক কিশোরের গল্প নিয়ে শর্টফিল্ম ‘ফেরা’ নির্মাণ করলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক শিমুল সরকার। মাত্র তিনটি চরিত্র নিয়ে ১৪ মিনিটের এই শর্টফিল্মটি নির্মিত হয়েছে অনলাইন প্লাটফর্মের জন্য। গল্প ভাবনা সিয়াম আহমেদ খাঁ এবং রচনা, চিত্রগ্রহন ও পরিচালনা শিমুল সরকার। অভিনয় করেছেন সিয়াম, রক্তিম এবং সজীব। শর্টফিল্ম ফেরা দেখা যাচ্ছে লাভ টিভিতে। লিংক https://youtu.be/bDQYCvEmAHw


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর