• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হলেন জাতীয় ক্রিকেট দলের একঝাঁক ক্রিকেটার

Dev Farhad / ৩৫৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

মোহাম্মদ মহাসিনঃ
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের একঝাঁক ক্রিকেটার। জাতীয় দলের অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মিনহাজুল ইসলাম এবং আব্দুল গাফ্ফার। ভর্তিকৃত সকলেই বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২০ জুন, ২০২৩) সকালে মোহাম্মদপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে উপস্থিত হয়ে ক্রিকেটাররা তাদের ভর্তি কার্যক্রম সমাপ্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সোহেল আহসান নিপু, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব সাদিক ইকবাল, সিনিয়র সহকারি রেজিস্ট্রার মশিউর রহমান সহ ভর্তিকৃত খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় দলের অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত বিইউ’র বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটির বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। এতোবড় ক্যাম্পাস, বিশেষ করে বিইউ’র বিশাল খেলার মাঠ সত্যিই সুন্দর।
ক্রিকেটার নাহিদ রানা তার অনুভূতি প্রকাশ করতে যেয়ে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি এ এদেশের খেলোয়াড়দের খেলার পাশাপাশি যে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে সেজন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ক্রিকেটার মিনহাজুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলেন, এখানকার শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। অপর ক্রিকেটার আব্দুল গাফ্ফার ভর্তির সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিইউ’তে ভর্তি হয়ে আমি গর্বিত।
বাংলাদেশ ইউনিভার্সিটি’র ক্রিকেট দলের কোচ এবং সিএসই বিভাগের প্রধান জনাব সাদিক ইকবাল বলেন, শুরু থেকেই আমার টার্গেট ছিলো জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা যাতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশুনা শেষ করতে পারে, সেই চেষ্টা করে যাওয়া। এ কাজে আমরা সফল।
বার্তা প্রেরকঃ সোহেল আহসান নিপু,
ডেপুটি রেজিস্ট্রার (পিআর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর