• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহাদেবপুরে এমপি সেলিমের ঈদ উদযাপনে মেজবান ১০ হাজার মানুষ

Dev Farhad / ৬১৪ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিমের ঈদ উত্তর মেজবানে ১০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। সোমবার দিবাগত রাতে এমপি তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় ও এই রাতের খাবারের আয়োজন করেন।
এমপির নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, ইউপি চেয়ারম্যান-মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, থানা পুলিশ প্রভৃতি শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। এমপি আগতদের সাথে করমর্দনসহ শুভেচ্ছা বিনিময় করেন, তাদের কথা শোনেন, দোওয়া চান ও তাদের সাথে খানায় শরিক হোন। অন্যদের মধ্যে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ শহীদুজ্জামান সরকার, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, মহাদেবপুর ইউএনও আবু হাসান প্রমুখ এতে অংশ নেন।
খাবারের বিশাল প্যান্ডেলে দুই ধরনের মেন্যু রাখা হয়। একটিতে গরু ও খাসির মাংশের পোলাও ও ডাল, আর অন্যটিতে পোলাও, ডাল, মাছের ভাজি, মুরগির রোষ্ট ও সেমাই। অনেকেই মনে করছেন এই মেজবানের মধ্য দিয়েই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা করলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর