• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মসজিদে বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন করছেন আব্দুল করিম

Dev Farhad / ৩৭৫ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা টেপামধুপুর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ৫৬ বছর ধরে বিনা বেতনে প্রধান খতিবের দায়িত্ব পালন করেন টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবিএম আব্দুল করিম এমএম (হাদীস) বিএ বিএড।

মসজিদ কর্তৃপক্ষ জানান তিনি ১ জানুয়ারি ১৯৬৬ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সাল পযন্ত ৫৬ বছর উক্ত মসজিদের প্রধান খতিব হিসেবে অতি সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছেন। তিনি প্রধান খতিবের দ্বায়িত্বে থাকা কালিন কোন প্রকার সম্মানি ভাতা গ্রহন করেননি। তিনি মসজিদের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর পরামর্শে মসজিদের যাবতীয় কার্যাদি অদ্যবধি অব্যহত ছিল। অবশেষে বার্ধক্য জনিত কারণে তিনি প্রধান খতিবের দ্ধায়িত্ব থেকে অবসর গ্রহন করেন। গত শুক্রবার মসজিদ কমিটি তাকে সম্মানের সহিত বিদায় সংবর্ধনা প্রদান করে। এ সময় মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, এ্যাডঃ আমজাদ হোসেন, কমিটির অন্যান্য সদস্যগণ ও বতর্মান খতিব, আলেমগণসহ, মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শেষে তাঁর জন্য সুস্থ্যতা কামনা ও নেক হায়াত দানের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর